তাড়াশে পুকুরে মাছ ধরতে গিয়ে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্য

আলহাজ আলী রনিঃ সিরাজগঞ্জের তাড়াশে  কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্য হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা ভায়াট গ্রামের শাহজাহান আলীর দশ বছরের মেয়ে ঋতি  ও একই গ্রামের বাচ্চু মিয়ার তের বছরের মেয়ে বিথি  পকুরে মাছ ধরতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। এলাকাবাসী পুকুর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ  জেনারেল হাসপাতালে নেওয়ার পথে  তাদের মৃত্য হয়। 

 বিথির বাবা বাচ্চুমিয়া অভিযোগ করে বলেন, পুকুরের দেয়া কীট নাশকের কারণেই তার মেয়ের মৃত্য হয়েছে।

পুকুর মালিক বরাত আলী বলেন, মাছ ধরার জন্য পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছি সত্য। কিন্তু সাঁতার না জানার কারনে তাদের মৃত্য হয়েছে। 

এ প্রসঙ্গে তাড়াশ থানা ওসি ফজলে আশিক বলেন,অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।