ত্রিশালে দুর্ঘটনায় একই পরিবারের তিনসদস্য নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মিনিট্রাক দুর্ঘটনায় শিশুসহ এক পরিবারের তিনজন নিহত হয়েছে।

গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রায়মনি নামক স্থানে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক।

ত্রিশাল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলো আমানু (৪০), তাঁর বোন নাজমা আক্তার (৩০) ও বোনের মেয়ে রিয়ামনি (৭)। তাদের বাড়ি শেরপুর জেলার বাঘেরচর গ্রামে।

আহত ট্রাকচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।