মোঃ আলাউদ্দিন ঘরামীঃ চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১২এপ্রিল সোমবার চরফ্যাসন উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি পলাশ দেবনাথ ও সম্পাদক জালাল এর স্বাক্ষরিত এ কমিটি অনুমোদিত হয়।
এতে মা মেডিকেল হল’র মালিক মো. ফরিদ উদ্দিনকে সভাপতি এবং মুন্সি মেডিকেল হলের মালিক ইকবাল বাহার মুন্সীকে সাধারণ সম্পাদক। ইবনে সিনা মেডিক্যাল হলের মঞ্জুকে যুগ্ন সাধারণ সম্পাদক, দৌলতখান মেডিক্যাল হলের হাচনাইনকে সাংগঠনিক সম্পাদক, হাওলাদার মেডিক্যাল হলের মিজান হাওলাদারকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য তিন বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে এছাড়াও অপু মেডিকেল হলের মালিক কালাম মিয়াকে সিনিয়র সহ-সভাপতি,একতা টু মেডিক্যাল হলের মালিক মো. নুরে আলম মাওলানাকে সহ-সভাপতি করা হয়। এর আগে পূর্বের কমিটির দক্ষিণ আইচার সভাপতি ফরিদ উদ্দিন ও জাহিদুল ইসলাম ইউছুবখাঁন ১১ সদস্য বিশিস্ট কমিটি পরিচালনা করে ১২ এপ্রিল সোমবার চরফ্যাসন উপজেলা কমিটির সভাপতি সম্পাদক নতুন কমিটির অনুমোদন দেন।


