মোঃ আলাউদ্দিন ঘরামীঃ ভোলা ভোলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানা এলাকায় একঝাক সংবাদ কর্মীদেরকে নিয়ে নবগঠিত হলো ‘দক্ষিণ আইচা প্রেস’ এ সময় দক্ষিণ আইচা প্রেসক্লাবের এক সাধারণ সভায় সভাপতি ও সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে আকতার হোসেন বাবুল হাওলাদার’র সভাপতিত্বে এক সভায় প্রেসক্লাবের গতিশীলতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় কন্ঠ ভোটে! আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সীকে সভাপতি, আদিত্য জাহিদ চৌধুরীকে সম্পাদক নির্বাচিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মো.নাছির উদ্দিন আরিফ মাষ্টার, আবু তাহের বয়াতী, মাষ্টার ফরিদ, জসিম পাটোয়ারী, মোঃশহিদুল ইসলাম জামাল মীর, সামছুদ্দিন খোকন, হারুন মাষ্টার, হাসান লিটন, মো.ফরিদ উদ্দিন,তুহিন হাওলাদার. তৈয়বুর রহমান তুহিন, প্রভাষক ইমন সিকদার, জুয়েল দাস, ইব্রাহিম খলিল উল্লাহ, মনির খাঁন, আবদুল্লাহ আল মামুন, মিজান ফারহান, অহিদ গাজী, হোসেন পাটোয়ারী, হাসান,মোঃআলাউদ্দিন ঘরামী রহিম হাওলাদার প্রমুখ । আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।


