পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মনসুর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে পার্বতীপুর-রংপুর সড়কের বাসুপাড়া ঝেললার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর আলী পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের উত্তর বাসুপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনোয়ারুল ইসলাম জানান, পুলিশ ঘাতক মোটরসাইকেলসহ চালক সিয়াম বাবু (২১) ও আরোহী জিকরুলকে আটক করেছে।


