দেবে-ফেটে ও ভেঙ্গে যাচ্ছে সদ্যনিমির্ত সওজ বিভাগের সড়ক

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা আত্রাই নদীর পশ্চিম পাড় হতে দারোয়ানী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক সম্প্রতি সদ্যনির্মিত সওজ বিভাগ সড়কের উপর দিয়ে ১০ চাকার ড্রাম ট্রাকে অতিরিক্ত প্রায় ৪০-৫০ টন ওজনের ভিজে বালু বহন করায় সড়কের বিভিন্ন স্থান দেবে-ফেটে ও ভেঙ্গে যাচ্ছে।

উপজেলার খামার বিষ্ণুগঞ্জের নজরুল ইসলাম ও মহসিন মিয়ার বাড়ি সংলগ্ন সড়ক দেবে ও ফেটে গেছে।খানসামা আত্রাই সেতুর পশ্চিরে দ্বিতীয় স্প্যানটিতে ফাটল,খানসামা বাজারের বিভুতির সারের দোকানের সামনেও সড়কে ফাটল দেখা যাচ্ছে।

পণ্যবোঝাই ভারী যানবাহন চলাচলের সক্ষমতার বিষয় টি মাথায় না রেখেই সড়কটি নির্মাণ করা হয়েছে বলে কেউ কেই ধারণা করছেন।খানসামা আত্রাই নদীর উপর আত্রাই সেতু এলজিইডির অধিনে ২০০৬ সালে নির্মাণ কালে ততকালীন উপজেলা প্রকৌশলী শাহিদ আবুল কালাম এর কাছ থেকে জানা যায় ওই সেতুর উপর দিয়ে ১২-১৫ টন ওজনের মালামাল বহন করার সক্ষমতা রাখে কিন্তু এখন দেখা যাচ্ছে অতিরিক্ত বালু বোঝাই করে ১২ চাকার ড্রাম ট্রাকে ৪০-৫০ টন ওজনের বালু বহন করছে বালু মহলের ইজারাদাররা।যার ফলে সড়কের বিভিন্ন স্থানে দেবে-ফেটে ও ভেঙ্গে যাচ্ছে।সরকারের উন্নয়নে যোগাযোগের ব্যস্ততম জন গুরুত্বপূর্ণ সড়কটিও স্থাপনা যাতে অল্প সময়ে নষ্ট না হয় সে দিকে নজরদারি বাড়াবেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ দাবি জানান এলাকার নাগরিক সমাজ।