বাগেরহাট প্রতিনিধি: দেশ আজ মহাসংকটে, মুক্তিযুদ্ধো হয়েছিলো এ দেশ কে ফুলের মত সুন্দর ভাবে গড়ে তুলতে। কিন্তু আজ সেই দেশ পরিনত হয়েছে ক্যসিনো বাগানে। সর্বগ্রাসী দূর্ণীতি, লুপ-পাটে ্ওই দেশ নিমজ্জিত হয়েছে। সামাজিক অবক্ষয় বেড়েছে ব্যাপক হারে। দেশকে এই মহা সংকট থেকে উদ্ধার করতে হলে, চলমান দুঃসাশনের অবসান ঘটিয়ে বাম- গনতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। আর সেই কাজে নেতৃত্ব দিতে হবে তরুণ কমিউনিষ্টদের। খুলনা বিভাগীয় যুব কমিউনিষ্ট ক্যাম্প উদ্ভোধন কালে এ কথা গুলি বলেছেন- পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
২৭ ফেব্রæয়ারী দুপুর ১২টায় বাগেরহাট এসিলাহা মিলায়তনে বাংলাদেশ কসিউনিষ্ট পার্টি বাগেরহাট জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড্ তুষার কান্তি বসুর সভাপতিত্বে অুনষ্ঠিত ২দিন ব্যাপী এই বিভাগীয় যুব কমিউনিষ্ট ক্যাম্পে বিশেষ অতিথী ছিলেন, কমরেড রতন সেন পাবলিক লইব্রেরীর সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান।
সিপিবি, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েয়লের স ালনায় এ সময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবি,র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মনোজ দাস, কেন্দ্রীয় কমিটির নেতা, অরুনা চৌধুরী, এস এ রশীদ, মো; কিবরিয়া সহ খুলনা বিভাগীয় বিভিন্ন জেলার সিপিবি,র নেতৃবৃন্দ।
উদ্ভোধন কালে প্রধান অতিথী আরো বলেন, ইতিমধ্যে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে, আমাদের অস্তিত্ববিলীন হয়ে যাবে। দেশকে রক্ষা করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বামপন্থিদের নেতৃত্বে একটা সৎ রাজনীতির আদর্শবাদীর সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেটা উপর থেকে হবে না, নিচের থেকে ঘরে ঘরে যেয়ে মানুষকে তৈরি করে ফেলতে হবে। সেটার জন্য রাজনৈতিক দল, গনসংগঠন, আন্দোলন, সংগ্রাম, ১৬ কোটি মানুষ ৯৯ ভাগ শোষিত, বি ত একভাগ শোষক লুটেরার বিরুদ্ধে আমাদের আবার বিদ্রোহ করতে হবে।
২০ বছরে পাকিস্তান বাঙালীর সম্পদ বিদেশে যতটা না পাচার করেছে গত ১০ বছরে তার ১০ গুন সম্পদ আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না এই কথা বলে আমরা অস্ত্র তুলে ধরেছিলাম। সেইটা যদি ন্যায় সঙ্গত হয়ে থাকে আজকে যারা বাংলার সম্পদ বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে সেই এক শতাংশ লুটেরা ধনিক তাদের দালালরা তাদের বিরুদ্ধেও ন্যায় সঙ্গত, যুক্তিসংগত লড়াই, বিদ্রোহ সামনে। সমসাময়িক এসব ঘটনাবলিকে কেউ অস্বীকার করতে পারেনা। সেজন্য আমাদের সমাজের মানুষদের একটা বিশুদ্ধ জায়গায় নিয়ে যেতে হবে। সেজন্য মানুষের উপর মানুষের শোষণকে বন্ধ করে একটা সাম্যের সমাজ, একটা ইনসাফের সমাজ গড়তে নতুন প্রজন্মের যুবকদের এগিয়ে আসতে হবে। এটা করা গেলে কমিউনিষ্ট পার্টির আয়োজনে অনুষ্ঠিত যুব কমিউনিষ্ট ক্যাম্প সফল হবে বলে মনে করেন পার্টির নেতা।
দুই দিন ব্যাপী এই যুব ক্যাম্পে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৬০ জন তরুণ কমিউনিষ্ট কর্মি এতে অংশ নেন।


