দেশব্যাপী করোনা ভাইরাস সনাক্তকরনসহ নিরাপত্তা নিশ্চিতের আহবান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিষ্ট সোসাইটি কেন্দ্রীয় সংসদ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনার বহুল প্রচারিত দৈনিক পএিকা/টেলিভিশন এ প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশের অনুরোধসহ বার্তাটি প্রেরন করা হল।

দেশব্যাপী করোনা ভাইরাস (ঈঙঠওউ-১৯) আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরন ও করোনার প্রাদুর্ভার মোকাবেলায় করোনা ভাইরাস সনাক্তকরন সহ সকল ধরনের রোগ নির্নয়কাজে নিয়োজিত মেডিকেল টেকনোলজিষ্ট বৃন্দের নিরাপত্তা নিশ্চিত করনের আহবান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিষ্ট সোসাইটি এর আহবায়ক ডাঃ মোহাম্মদ লিটন মিয়া ও সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন বিপ্লব ।

নেতৃদ্বয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সমীপে সারাদেশ ব্যাপী করোনা ভাইরাস সনাক্তকরন কাজে মেডিকেল টেকনোলজিষ্টদের নিরাপত্তা নিশ্চিতকরন ও ঝুঁকি ভাতা প্রদান এর দাবি
জানিয়েছেন এবং মেডিকেল টেকনোলজিদের সুরক্ষায় প্রশাসনের উপর চাপ অব্যাহত রেখেছেন। এছাড়াও নেত্বদ্বয় করোনা ভাইরাস (ঈঙঠওউ-১৯) নিয়ে দেশের এই চরম একান্তিকালে বাংলাদেশ সকল মেডিকেল টেকনোলজিষ্ট বৃন্দের নিকট ল্যাবরেটরী পরিক্ষন কালে কিংবা করোনা সন্দেহ্যতীত/আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহের সময় সঠিক পস্থায়”ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরজ্ঞাম” (চঊজঝঙঘঅখ চজঙঞঊঈঞওঠঊ ঊছটওচগঊঘঞ) ব্যবহার করার আহবান জানিয়েছেন ।

স্বাস্থ্য বিভাগ এর স্থিতিশীলতা বজায় রাখায় নিমিত্তে প্রত্যেক মেডিকেল টেকনোলজিষ্ট কিংবা স¦াস্থ্য কর্মীর  সুস্থ্য থাকাটা অতীব জরুরী, আহবায়ক ও সদস্য সচিব মহোদয় এই মহামারি থেকে রক্ষা পেতে সকল মেডিকেল টেকনোলজিষ্টদের ধৈর্য্য ধারন ও প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। দায়িত্বরত অবস্থায় ”ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরজ্ঞাম ” (চঊজঝঙঘঅখ চজঙঞঊঈঞওঠঊ ঊছটওচগঊঘঞ) সরবরাহ না পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন পূর্বক সংক্রামক জীবানুর উপস্থিতি থাকতে পারে এমন নমুনা সংগ্রহ করা ও পরীক্ষা করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং দায়িত্বরত অবসস্থায় কোনো সমস্যার সম্মুখীন হলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে যোগাযোগের আহবান জানিয়েছেন।

বাংলাদেশ মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিষ্ট সোসাইটি এর আহবায়ক এদেশের জনসাধারন কে আশস্ত করে বলেন,ডেঙ্গু প্রাদুর্ভাব থেকে এদেশের মেডিকেল টেকনোলজিষ্ট ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনবাজী রেখে যেভাবে কাজ করছেন ইনআল্ল্াহ করোনা ভাইরাস সংক্রমন থেকে উক্তরুপে ও নিজেদের সর্বোচ্চটা নিয়ে চেষ্টা করবে। বাংলাদেশ মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিষ্ট সোসাইটি এর আহবায়ক এই মহামারীর কবল থেকে রক্ষা পেতে সকলকে ধৈর্য্য ও প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।