নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার সাহাপুর এলাকায় ভটভটি উল্টে চালক নাহিদের (১৬) মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। কিশোর নাহিদ উপজেলার পলাশবাড়ি গ্রামের মাহাবুল ওরফে বোকাইয়ের ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম জানান, পলাশবাড়ি থেকে ভটভটি চালিয়ে ধামইরহাট সদরে যাচ্ছিলো নাহিদ। সে সাহাপুর বাজার এলাকায় আসলে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাহিদের মরদেহ উদ্ধার করে।


