নওগাঁয় ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে এক ব্যক্তি মৃত্যু

জেলা প্রতিবেদকঃ নওগাঁ জেলার পত্নীতলা এলাকায় ভটভটির চাকার সাথে চাদর পেঁচিয়ে মাথায় আঘাত পেয়ে এনামুল বকুল (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ ( বুধবার, ৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পাটিচাড়া বাজারের কাছে কাশিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়।

নিহত এনামুন ইসলাম একেই জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত আবু তাহের মণ্ডলের ছেলে।

জানা যায়, জেলার ধামইরহাট সেলিমপুর গ্রাম থেকে সকালে মাছ ব্যবসায়ী এনামুল ইসলাম তার পুকুরের মাছ নিয়ে ভটভটিতে পত্মীতলা উপজেলার নজিপুর বাজারে যাচ্ছিলেন। সকালে হালকা শীত থাকায় তিনি চাদর গায়ে বসে ছিলেন। পথিমধ্যে অসাবধানতাবসত গায়ের চাদরটি ভটভটির চাকার জড়িয়ে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকার সঙ্গে গায়ের চাদরটি জড়িয়ে যাওয়ায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। ঘটনার পর নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।