নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সড়ক দুর্ঘটনা

জেলা প্রতিবেদকঃ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় সুলতান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলার আখিরা এলাকায় দুর্ঘটনা ঘটে। সুলতান উপজেলার কুতুড়া গ্রামের জব্বারের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল জানান, সকালে মোটরসাইকেল নিয়ে মধুইল বাজার থেকে আগ্রাদ্বিগুন যাচ্ছিল সুলতান। তিনি আখিরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়।