নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

জেলা প্রতিবেদকঃ নওগাঁর আত্রাই উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোতালেব (৫৫) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সিংড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব উপজেলার গুড়নই গ্রামের মৃত লায়েবুল্লার ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, সন্ধ্যায় আত্রাই বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যান করে বাড়ি ফেরার পথে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাবেক ইউপি সদস্য মোতালেবের মৃত্যু হয়।