এম অজিউল্লাহ খোকন: ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল হক সাগর।
তিনি এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আরও শক্তিশালী ও গতিশীল হবে। নতুন নেতৃত্ব সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোঃ সাজ্জাদুল হক সাগর এর আগে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকা তাকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, ছাত্রদল দেশের একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন। সংগঠনকে আরও এগিয়ে নিতে নবনির্বাচিত কমিটির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি বিশ্বাস করেন। বর্তমান প্রেক্ষাপটে ছাত্রসমাজের ন্যায্য দাবি আদায়ে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
শেষে তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সার্বিক সফলতা কামনা করেন এবং সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


