জেলা প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত ১৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. শহিদুল ইসলাম বিষয়টি জানান।
তিনি জানান, বিদেশ ফেরত মোট ১৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ইটালি ফেরত সাতজন বাকিরা সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচের দেশগুলো থেকে আসা। তবে এখনো তাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, কোয়ারেন্টাইনে থাকাদের পুলিশ নজরদারি রাখবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ও এ নিয়ে কেউ অপপ্রচার চালালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


