নাগেশ্বরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি ঘর

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর ও আসবাবপুত্র পুড়ে ব্যপক ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়,শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামে হবিবর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১২টি ঘর ও অন্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগীতার জন্য সংশিষ্ট দপ্তরে পাঠানো হবে।