আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির অভিবাসন কর্মকর্তারা শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
নির্বাচনে পরাজিত হওয়ার পর নাজিব রাজাক ঘোষণা জানিছিলেন, তিনি ও তার স্ত্রী অবসর সময় কাটানোর জন্য শনিবার বিদেশে ঘুরতে যাবেন। তার এ ঘোষণার পরই দেশত্যাগে নিষেধাজ্ঞার এমন খবর আসল।
বুধবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে ৬১ বছর ধরে শাসন করে আসা নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল জোটকে পরাজিত করে সরকার গঠন করে মাহাথির মোহাম্মদের পকাতন হরাপন জোট। বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে ৯২ বছর বয়সে শপথ গ্রহণ করেন মাহাথির।
নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৫ সালে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ৭০০ মিলিয়ন ডলার সরিয়ে নিয়েছেন। তবে পরে সেই অভিযোগ থেকে কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেয়।
তবে নাজিব রাজাকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে অনেকেরই আশঙ্কা, দুর্নাতির দায়ে তার বিরুদ্ধে ফের তদন্ত শুরু হতে পারে।
তথ্য : বিবিসি


