নাটোরে আম বাগান থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
জেলা প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আব্দুল আওয়াল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৯ মার্চ) সকাল ১০টার দিকে বনপাড়া পৌরসভার আটুয়া রাকুর মোড় এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল আওয়াল উপজেলার বনপাড়া পৌরসভার আটুয়া গ্রামের আছান খলিফার ছেলে। সে বনপাড়া বাজারের একটি ফার্নিচার তৈরির কারখানায় কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দিলীপ কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।