নারায়ণগঞ্জে অটোরিকশাচাপায় এক শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশাচাপায় শুভ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় চনপাড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ চনপাড়া ২ নম্বর ওয়ার্ডের হানিফের ছেলে। চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম জানান, ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে অভিযান চলছে।