নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আলী হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাস্তা পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আড়াইহাজার থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।