নারায়ণগঞ্জে ট্রাক চাপায় নিহত এক

সড়ক দুর্ঘটনা
জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় রাশেদুল ইসলাম (৪৫) নামে এক চায়ের দোকানদার নিহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাংলাকে‍াট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ভুলতা ইউনিয়নের আউখাবো গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাশেদুল ইসলাম ভুলতা এলাকার কালু ভুইয়া ইট ভাটার সামনে চায়ের দোকানদারী করতেন। শনিবার দুপুরে রাশেদুল দোকানে যাচ্ছিলেন। সিলেট থেকে পাথর বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-৬৮৯২) ডেমরার সারুলিয়া এলাকায় যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের বাংলাকেট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাশেদুল ইসলামকে চাপা দিলে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় ট্রাকটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ড্রাইভার পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ রাশেদুলের লাশ উদ্ধার করে।