নারায়ণগঞ্জে বাসচাপায় এক নির্মাণশ্রমিক নিহত

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসচাপায় জামিরুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে। জামিরুলের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার গুলমুণ্ডা গ্রামে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।