জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাটের পাশে অস্থায়ী হকার ও দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন নাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন, নাসিকের পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পাল, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, নগর পরিকল্পনাবিদ মঈনুল হোসেন প্রমুখ।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, নদী তীরবর্তী ওয়াকওয়ে নির্মাণ ও ঘাটটিকে কেন্দ্র করে মানুষের চলাফেরার জন্য সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এখানে অস্থায়ী দোকান, ভ্রাম্যমাণ দোকান ও হকারদের বসতে দেওয়া হবে না।
উচ্ছেদে নাসিকের উচ্ছেদ কর্মী ও জেলা প্রশাসকের কর্মীরা সহযোগিতা করেন।


