ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। অপকর্ম করলে কেউ-ই ছাড় পাবে না।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, নেতাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না। তবে নজরদারিতে আছেন অনেকেই।
‘ক্যাসিনো নিয়ে কোনো নীতিমালা হচ্ছে বা হবে কি না’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দলের বা সরকারের উচ্চপর্যায়েও কোনো আলাপ-আলোচনা এখনও পর্যন্ত হয়নি।


