এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা সিটি নির্বাচনকে সামনে রেখে রাস্তা বন্ধ করে দিয়ে কোন ধরনের মিটিং মিছিল না করা এবং জনদুভোর্গ সৃষ্টি করে নির্বাচনী প্রচারনা নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম বলেছেন।
আতিকুল ইসলাম বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। সুশৃঙ্খল প্রচারণা করে দেখিয়ে দেই আমরা নির্বাচনে সুশৃঙ্খল। একইভাবে আমরা সকলে মিলে মিশে সুশৃঙ্খল সুন্দর ঢাকা গড়ে তুলতে পারবো। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গলি থেকে নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বক্ষনে নির্বাচনী এক পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নগরবাসি, দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের উদ্দেশে বলেন, আমাদের কাছে অনেক অভিযোগ আসছে, জনদুর্ভোগের। এজন্য আমি আমার কর্মী সমর্থকদের বলব প্রচারণায় যেন জনদুর্ভোগ না হয়। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। সুশৃঙ্খল প্রচারণা করে দেখিয়ে দেই আমরা নির্বাচনে সুশৃঙ্খল। একইভাবে সুশৃঙ্খল সুন্দর ঢাকা গড়তে পারব।
নির্বাচনী প্রচারণায় যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকে দলীয় নেতাকর্মীদের খেয়াল রাখার জন্য নগরবাসির প্রতি আহবান জানিয়ে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পোস্টারবিহীন প্রচারণার পক্ষে মত দিয়ে আতিকুল ইসলাম বলেন, এমন কোনো ডিজিটাল পদ্ধতি বের করতে পারি কি না? যে পদ্ধতিতে নগরীতে কোনো পোস্টার লাগানো লাগবে না। ডিজিটাল মাধ্যমে যেন আমরা আমাদের ক্যাম্পেইন করতে পারি। এমন কোনো সিস্টেম চালু করি, সেই ওয়ালেই যেন বিলবোর্ডের মাধ্যমে প্রচার প্রচারণা করতে পারি। নগরটা যেন সুন্দর করি।
ডিএনসিসি নবগঠিত ১৮টি ওয়ার্ড নিয়ে বৃহৎ পরিকল্পনার কথা তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, আমি সরেজমিনে দেখেছি। নতুন ১৮টি ওয়ার্ডের বাসিন্দারা অবহেলিত, অমানুষিকভাবে দিনযাপন করছে। রাস্তার অবস্থা খারাপ, নাই কোনো বাজার, নাই খেলার মাঠ একটু বৃষ্টি হলেই অন্ধকার নেমে আসে, পানি জমে যায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৮টি ওয়ার্ডের জন্য ৪২০০ কোটি টাকার বাজেট অনুমোদনের অপেক্ষায়।
শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা ভোটার ও নগরবাসির উদ্দেশে তুলে ধরে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, একনেক সভায় অনুমোদন হলে সেখানে রাস্তা প্রশস্তকরণ, পয়নিষ্কাশন, এলইডি বাতিসহ সকল উন্নয়ন কাজ শুর হবে। যদি বিজয়ী হই ৬ মাসের মধ্যে সেখানে রাস্তার কাজ শুরু হবে। নতুন ওয়ার্ডের জন্য বিরাট বাজেট এটি তাদের জন্য স্বপ্নের বাজেট। তিনি আর ও বলেন, আগামী ২৬ জানুয়ারি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভাবনা সম্বলিত ইশতেহার তুলে ধরবেন বলেও জানান তিনি।
মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘বাস, ট্রাকের ব্যাক গিয়ার আছে কিন্তু নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার একটাই সেটা ফ্রন্ট গিয়ার। ফ্রন্ট গিয়ার মানেই শুধু উন্নয়নের গিয়ার। তাই আধুনিক, সুন্দর, সচল, গতিময় ঢাকা গড়তে আপনারা আগামী ১ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কারণ উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নেই।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন আমরা এই শহরটাকে, দেশটাকে ভালোবাসি। এই শহরটাকে আমাদের সবাইকে মিলে সুন্দর, সচল, আধুনিক এবং গতিময় করতে হবে। আপনারা ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ একটি সুন্দর শহর গড়ার কাজ করব।
এদিকে, আজ বৃহস্পতিবার বেলা সোয় ১১টার দিকে ১৪তম দিনের মতো রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের পাশের সড়ক থেকে শুরু করে মনিপুরী পাড়া, টিএনটি মাঠ, পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার, গ্রীন সুপার মার্কেট, ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, নয়াটোলা ওয়ারলেস, আসাদুজ্জামান কমিউনিটি সেন্টার, মধুবাগ, হাতিরঝিল, ঝিলপাড় এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইবেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
এর আগে গত ১০ জানুয়ারি থেকে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রাজধানীর উত্তরা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। আজ বৃহস্পতিবার তার ১৪তম দিনের মত গণসংযোগ পরিচালিত হচ্ছে।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রী কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিটের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচছাসেবকলীগ,জাতীয় শ্রমিকলীগ সহ সহযোগী অংগসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নির্বাচন কমিশন কর্তৃক নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। ওই দিন সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।


