নিষিদ্ধ সংগঠনের নামে মিছিল-মিটিংয়ের সুযোগ নেই: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, নিষিদ্ধ কোনো সংগঠনের নামে মিছিল, মিটিং বা কর্মসূচি পালনের সুযোগ নেই।

মঙ্গলবার (১৯ মে) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

পোস্টে ইশরাক হোসেন বলেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, একাত্তরের গণহত্যাকারীদের অনেকেই ব্যক্তি ও সংগঠন হিসেবে ছাড় পেয়ে গেছে। তার মতে, তখন তথ্যপ্রযুক্তির আধুনিক যুগ ছিল না বলেই এমনটি সম্ভব হয়েছিল।

তিনি বলেন, এই সময়ে এটি কোনোভাবেই সম্ভব হবে না।