নীফামারীতে ইয়াবাসহ একজন আটক 

আল-আমিন,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ৫০ পিস ইয়াবাসহ আবুবকর সিদ্দিক  লেবু (৩২) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে শহরের কামারপুকুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক আবু বকর রংপুরের বদরগঞ্জ লাল দিঘী হাট শাস্ত্রীপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের নীলফামারী কার্যালয়ের একটি দল উল্লেখিত এলাকায় আনারুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভাড়াটিয়া আবু বকরের বাসা থেকে বিশেষ অবস্থায় রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করে তা জব্দ করা হয়।  পরে আটক করে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।  জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন সকাল সাড়ে ৯ টার দিকে তাঁকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক যুবকের  বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।