আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাবুপাড়ায় মঙ্গলবার মধ্যরাতে অগ্নিকান্ডে ২টি পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই স্থানীয়রা জানায় ওই গ্রামের নারায়ন বাবুর গোয়াল ঘরে রাখা মশা তাড়ানো কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে নারায়ন ও রহিত বাবুর আধাপাকা ৯টি ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।
খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুনীল চন্দ্র রায় জানান অগ্নিকান্ডে ২টি পরিবারের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


