আল-আমিন, নীলফামারী: নীলফামারী সদর বেড়াডাঙ্গা গ্রামের মহব্বত বাজিত পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৩.০৫ একর জমি জোর পূর্বক দখলের চেষ্টা করেন বেড়াডাঙ্গা ব্রমতল হিন্দুপাড়ার গৌরঙ্গ রায়, নিল কমল, নরেশ রায়, করুনা রায়, কৈলাশ রায়, ঝড়িয়া রায়, শৈলেশ রায়, কমলা রায়, গনেশ রায়, মানিক রায় সহ ভুমি খেকো প্রায় ২৫-৩০ জন।
থানার অভিযোগ সূএে জানা যায়, নীলফামারী সদরের বেড়াডাঙ্গা যাদুর হাট শাহাপাড়ার মৃত-হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন শাহা কবলামুলে ক্রয় করা ৩.০৫ একর জমি ভোগদখল করিয়া আসিতেছেন। কিন্তু কিছু কু-চক্রী মহল জমি খেকোদের উস্কানি দিয়ে মিথ্যাভাবে জমি দখলের চেষ্টা করেন। সেই জমি নালিশী বিত্ত লইয়া জেলাজজ আদালতে ১৩২/২০ নং মোকাদ্দমা বিচারাধীন আছে। উক্ত মোকাদ্দমা গত ২৩.০৬.২১ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রাপ্ত হয়।
এই আদেশকে অমান্য করে গত ০৩.০৭.২১ তারিখ সকাল ১১ টার সময় উক্ত জমি খেকো ২৫-৩০ জন মহিলা পুরুষ সহ বে আইনি ভাবে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে ধানের চাড়া রোপন করার চেষ্টা করেন। উক্ত জমির মালিক মোতাহার হোসেন শাহা জমিতে চাষ ও ধানের চারা রোপনের বাধা করতে গেলে ভুমি দূশ্য গুন্ডাপান্ডারা তাকে মেরে ফেলার চেষ্টা চালায়। স্থানিয় ব্যাক্তি বিশ্বজিত, বিনয়, কুকিল, বিরেন,রেজাউল তাকে ভুমি দুম্যদের হাত থেকে জীবন বাচায়।তাই উক্ত জমি খেকোদের সঠিক বিচারের জন্য মোতাহার প্রশাসনের দৃষ্টি কামনা করেন।


