আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবিতে মানবন্ধন করেছে আইনজীবিরা। মঙ্গলবার (৮জুন) সকালে আদালত চত্ত¡রে জেলা আইনজীবী সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হকের সভাপতিত্বে ও জেলা আইনজীবী সহ-সাধারন সম্পাদক এ্যাড. আল-মাসুদ চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবীর সমিতি সাধারন সম্পাদক আল-ফারুখ আব্দুল লতিফ, সাবেক পিপি এসএম ওবায়দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আবু মো. সোয়েম, জজ কোর্ড আইনজীবী রাজিব মাহামুদ, জেলা আইনজীবী লাইব্রেরী সম্পাদক এ্যাড. গোলাম মোস্তফা, ধর্ম সম্পাদক আনিছুর রহমান প্রমূখ।


