নীলফামারীতে করোনায় দুইজনের মৃত্যু

আল-আমিন,নীলফামারী: গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নীলফামারীতে দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলো জেলা সদরের কাজিরহাটের আব্দুল মজিদ (৬৪) ও ডিমলা উপজেলার বড়জুম্মা গ্রামের শাহেদা বেগম (৬৫)। এনিয়ে এ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। অপর দিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪ শিশু সহ ৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা জেলার একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান নীলফামারী জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩৩২ জনে।

তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত আল-আমিন,নীলফামারী।তিস্তা নদীর পানি পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গতকাল বিকেল ৩টায় তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি ছিল ৫২.৩৫ সেন্টিমিটার। যা বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবীক রাখতে ব্রীজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেন।