আল-আমিন, নীলফামারী: করোনার ছোবলে নীলফামারীতে আরও দুইজনের প্রাণ গেছে। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু পাশাপাশি নতুন করে আরও ৫৩ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যু সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। করোনায় মৃত্যু বরনকারী দুইজন হলেন জেলার ডোমার উপজেলার দক্ষিন গোমনাতী পন্ডিতপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল হক(৭০)।
তিনি গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন জেলার সৈয়দপুর উপজেলার চাঁদনগর মহল্লার মৃত ইসমাইল বদরের ছেলে আশিক বদর(৪০)। তিনি গত ৯ জুলাই নমুনা পরীক্ষায় করোনা সংক্রমন হয়ে রংপুরে চিকিৎসাধীন ছিলেন।


