আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে আধুনিক পদ্ধতিতে কি বাঁশ চাষের দুইদিন ব্যাপি প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে ডোমার আ লিক বাঁশ গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত ও আ লিক বাঁশ গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভুঞা এই প্রশিক্ষনের উদ্বোধন করেন। এসময় প্রশিক্ষনার্থী ৩০ জন কৃষকের মাঝে বাঁশের কি কলম চারা বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম প্রমূখ।
এর আগে দুপুরে বিভাগীয় কমিশনার ডোমার পৌরষভা পরিদর্শন শেষে ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার উপজেলার সকল ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদার ও মহল্লাদারদের মাঝে বাই সাইকেল ও আণুষাঙ্গিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮৭ জনের মাঝে বাই সাইকেল ও ইউনিফর্ম বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা। জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


