নীলফামারীতে জাতীয় ভোটার দিবস ২০২৩ উদযাপিত

আল-আমিন, নীলফামারীঃ ৫ ম জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষে নীলফামারীতে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

( ২ মার্চ সোমবার)  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটার দিবসের উদ্বোধন শেষে, একটি রেলী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোহান্মদ মোস্তাফিজুর রহমান পিপি এম, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহম্মেদ। আলোচনা সভায়, উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ।