আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ১ হাজার গাছের চারা ও ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট/২১) সকালে জেলা তাঁতীলীগের আয়োজনে চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্ত¡রে গাছের চার ও মাস্ক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
চারা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.জামিল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি, সাধারণ সম্পাদক ফরিদা খানম, যুগ্ম-সাধারণ সম্পাদক রত্না সিনহা, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আল-আমিন,সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক গোলাম মোস্তফা,পৌর তাঁতীলীগের সভাপতি হায়দার আলী,সাধারণ সম্পাদক নিতিশ পাল,জলঢাকা উপজেলা তাঁতীলীগের সভাপতি হাসানুর রহমান হাসান, জলঢাকা পৌর তাঁতীলীগের আহবায়ক মনোয়ার হোসেন মিলন সহ আরো অনেকে।
তাঁতীলীগের আয়োজনে গাছের চারা ও মাস্ক পেয়ে খুশি মনে বাড়ি ফিরলেন টুপামারীর উমর ফারুক, রিক্সা-চালক আলতাফ, জব্বার আলী সহ অনেকে।


