নীলফামারীতে জেলা কৃষক লীগের উদ্যােগে শীতবস্ত্র বিতরন 

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে জেলা কৃষক লীগের উদ্যোগে অসহায় ছিন্নমূল হোটেল শ্রমিক, দুস্থ গরীব শীতার্ত মানুষের  মাঝে জেলা কৃষক লীগের সভাপতি মোঃ ইয়াহিয়া আবিদের  নিজ অর্থয়ানে ৫শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার( ৯ ফেব্রুয়ারী) দুপুরে জেলা কৃষক লীগের নিজ কার্যালয় হতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজাহারুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুহিন আনসারী, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ ফজলার রহমান, পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম নুরসহ কৃষক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষক লীগের সভাপতি মোঃ ইয়াহিয়া আবিদ বলেন, আমরা অসহায় ছিন্নমূল দুস্থ গরীব মানুষদের খুঁজে এই শীতবস্ত্র বিতরণ করি এবং শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে।