আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে ডা.মোজাম্মেল হক তালুকদার ও সখিনা রোগী কল্যাণ ট্রাষ্টের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২০ মে/২১) সকালে সদর উপজেলার পুরাতন স্টেশন রোড, ডালপট্টি মোড়ে অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ডা. মোঃ মফিজুল ইসলাম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ড্রাগ এন্ড ক্যামিস্টের কেন্দ্রীয় পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, মোস্তাক শাহরিয়ার তালুকদার (শুভ), মৌমিতা আফরিন তালুকদার। উদ্বোধন শেষে ডা. মফিজুল ইসলাম তালুকদার বলেন, আমার বাবা একজন গুণী ডাক্তার ছিলেন। বাবার স্মৃতি স্মরণীয় করে রাখতে ও তার আত্মার শান্তি কামনায় অসহায় দরিদ্র ও অসচ্ছ্যল রোগীদের ডা. মোজাম্মেল হক তালুকদার ও সখিনা রোগী কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হবে।


