আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবি আদায়ে পদযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার স্ব স্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। চড়াইখোলা, কুন্দপুকুর, সোনারায়, সংগলশী, চাপড়া ও পঞ্চপকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়ন টেক্সটাইল বাজার থেকে এ পদযাত্রা শুরু হয়।
নীলফামারী সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শফিকুর রহমান নেনো, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা।
পদযাত্রায় বক্তারা গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেল, কৃষি উপকরনের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পূনরুদ্ধার, ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তি সহ দশ দফা দাবি জনগনের সামনে তুলে ধরেন এবং অবিলম্বে তা কার্যকরের দাবি জানান। অন্যথায় কেন্দ্র ঘোষিত অন্যান্য কর্মসূচি কঠোর ভাবে পালন করা হবে।


