আল-আমিন, নীলফামারী: বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ। পুরোনো গøানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল/২৩) সকালে বাংলা নববর্ষ-১৪৩০ উৎযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চত্ত¡র হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ডিসি গার্ডেনে সমাপ্ত হয়।
পরে সেখানে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার সূচনা করা হয়।
এসময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহধর্মিনী, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও বর্ষবরণ উপলক্ষে জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে সুবিধাজনক সময়ে শিশুদের কুইজ, (বাংলা নববর্ষ,অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু) নিয়ে রচনা প্রতিযোগীতা,চিত্রাঙ্কণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দিনব্যপি বিভিন্ন জেলা প্রশাসন যাদুঘর, ডিসি গার্ডেন, নীলসাগরসহ অন্যান্য প্রতœস্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এবং শিশু কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা টিকেটে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও ইফতার, সাহরির অথবা সুবিধাজনক সময় কারাগার, হাসপাতাল, শিশু পরিবারে উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার ও ইফতার পরিবেশন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক প্রদর্শনী ও কয়েদীদের তৈরি বিভিন্ন দ্রব্যাদির প্রদর্শণীর ব্যবস্থা করা হয়।


