আল-আমিন, নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় প্রায় ১৫০ জন পরিবহণ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুলাই/২১) বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উদয়ন বিদ্যাপিঠ মাঠে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের সভাপতিত্বে এসব সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধূরী।
প্রতি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই ও ৭৫ গ্রাম গুড়া দুধ। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু,উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীপক চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা ট্রাক ও ট্রাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু, সদর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি সহ আরো অনেকে।


