নীলফামারীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম।

এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল ও স ালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তৈহিদুর রহমান সেলিম, রাজিবুল হাসান, এ্যাড মোঃ আয়মুল হাসান সুমন। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদদুজ্জামান নূর বলেন, আগষ্ট মাস আমাদের জন্য একটি রক্তাত্ব মাস। এটি শোকের মাস। পিতা হারানোর মাস। স্বজন হারানোর মাস। সহযাত্রী সহকর্মী হারানোর মাস। আমাদের সতর্ক থাকতে হবে যাতে স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।