আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। বুধবার (২৩ জুন/২১) সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক এ্যাড.মমতাজুল হক।
এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড.জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন,প্রচার সম্পাদক সাংবাদিক আল-আমিন, জেলা যুব মহিলালীগের সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, পৌর আওয়ামীলীগের সভাপতি মুশফিকুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ অন্যান্য নেতা-কর্মী।
শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়।


