নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের সাতারুপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নাসিমা ওই গ্রামের জহির উদ্দিনের স্ত্রী। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।