নীলফামারীতে ভাবগম্ভীর পরিবেশে পালন জাতীয় শোক দিবস

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট/২১) সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এরপর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে জেলা বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা তাঁতীলীগ সহ সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কালো ব্যাচ ধারণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু চত্ত¡রে ১ মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ (বিচারক) মোঃ মনসুর আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল হক, যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান, নীলফামারী জেলা এনএসআই এর উপ-পরিচালক মোঃ খালিদ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার, জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড.জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আল-আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দ্বীপক চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী সহ অঙ্গসংগঠন, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী।

দিবসটি উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের সকল মাদরাসা ও এতিম খানায় খাদ্য বিতরণ, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও শহরের জোরদরগা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অপরদিকে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এছাড়া নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়, নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি, ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, মশিউর রহমান ডিগ্রী কলেজ, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন সহ বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। দিনব্যাপি আয়োজন শেষে সন্ধা ৭ টায় জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।