নীলফামারীতে ভুয়া অবিভাবক সদস্য বানিয়ে ম্যানেজিং কমিটি গঠণের পায়তারা

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর সদর যাদুরহাট স্কুল এ্যান্ড কলেজের সভাপতির যোগসাজসে ভুয়া, অকার্যকর ও বানোয়াট নির্বাচনী চূড়ান্ত ভোটার তালিকা করে চার ক্যাটাগরিতে ম্যানেজিং কমিটি গঠনে পায়তারা করেছে অধ্যক্ষ।

অভিযোগটি সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নে অবস্থিত ওই প্রতিষ্ঠানের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও অধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম প্রামানিকের বিরুদ্ধে। তাই উক্ত স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনের লক্ষে চূড়ান্ত ভোটার তালিকা সংশোধন করে নিয়মতান্ত্রিক ভাবে ভোট গ্রহণের দাবী নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও দিয়েছেন এলাকার নবাব আলীর ছেলে মোঃ এমলাক হোসেন ও তানজি হোসেনের ছেলে মোঃ মোকাররম হোসেন।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়, যাদুরহাট স্কুল এ্যান্ড কলেজটি একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কোড নং-১২৫০৮৮। উক্ত প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিধানুযায়ী পরিচালিত হচ্ছে। অর্থবছরের ১৪ ই ফেব্রুয়ারি স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সকল ধরনের প্রক্রিয়া শেষে ২০ মার্চ চার ক্যাটাগরিতে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক অফিসার। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা সভাপতি ও অধ্যক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ার পর থেকেই ব্যাপক ভূল ত্রুটি ধরা পড়ে।

সেখানে দেখা যায়, একাদশ শ্রেণীর ৩ নং ক্রমিকে মোঃ মনিউল ইসলাম, পিতা- মোঃ আতাবুল ইসলাম ও দ্বাদশ শ্রেণীর ২ নং ক্রমিকে জান্নাতি আক্তার, পিতা-মোঃ সিরাজুল ইসলাম উক্ত কলেজের ছাত্র/ছাত্রী না হওয়া স্বত্বেও তাদের অভিভাবককে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হয়। এছাড়াও ১৬২ নং ক্রমিকে ইনছানী আক্তার প্রকতপক্ষে মায়ের নাম রওশনারা হওয়া স্বত্বেও ভোটার তালিকায় শাহিনা বেগম দেখানো হয়েছে। নিজের স্বার্থ হাসিল কারার উদ্দেশ্যে এরকম একাধিক ভূয়া ভোটার বানিয়ে মনগড়াভাবে নির্বাচন সম্পন্ন করার পায়তারা করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও অধ্যক্ষ। যে চূরান্ত দাতা গ্রুপ ও অভিভাবক গ্রুপের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তা সংশোধনের আশ্বাস না দিয়ে বরং এলাকাবাসীদের বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করে সভাপতি ও অধ্যক্ষ।

তাই যাদুরহাট স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনের লক্ষে ভোটার তালিকা সংশোধন করে নিয়মতান্ত্রিক ভাবে ভোট গ্রহণের দাবী এলাকার সচেতন মহলের। জানতে চাইলে যাদুরহাট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম প্রামানিক ভূয়া ভোটার তালিকা করণের বিষয়টি অস্বীকার করে বলেন, তারা আদালতে অভিযোগ দিয়েছে। আপনারা নিউজ করলে করেন। এগুলো আমার জানা আছে।