নীলফামারীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষন কর্মশালা

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমারে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরন-২২ কর্মসূচীর আওতায় বিষয় ভিত্তিক ৫দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার ৬ জানুয়ারীর উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫দিন ব্যাপি এই শিক্ষক প্রশিক্ষন কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মাধ্যমিক  ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের আয়োজনে শিক্ষক প্রশিক্ষন কর্মশালা বাস্তবায়ন করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ডোমার।  উপজেলার দুই ভেন্যুতে অনুষ্ঠিত এই কর্মশালায় ৬৫৬ জন শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহন করছেন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন ৩৫ জন শিক্ষক।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০৬ জন প্রশিক্ষানার্থী শিক্ষক প্রশিক্ষনে অংশগ্রহন করছেন। এখানে প্রশিক্ষক হিসেবে রয়েছে ১৯ জন শিক্ষক। অপরদিকে ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৯৪ জন শিক্ষক প্রশিক্ষনে অংশ নিচ্ছেন। এখানে প্রশিক্ষক হিসেবে রয়েছে ১৬ জন শিক্ষক।