নীলফামারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ২৫০ জন শীতার্তদের মাঝে এনজিও ফেডারেশন, নীলফামারী কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) পলাশবাড়ী ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আকতারুল ইসলাম, উদ্ধর্তন আঞ্চলিক ব্যবস্থাপক আরডিআরএস বাংলাদেশ বিদুৎ কুমার শাহ্, জেলা ব্যবস্থাপক আশা মোঃ নজরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক ব্যাুরো বাংলাদেশ মোঃ সেলিম হোসেন প্রমূখ ।