নীলফামারীতে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে শীতার্ত  পরিবারের মাঝে কম্বল বিতরণ হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সৈয়দপুরের কালার বাজারে আসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে  পাঁচশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ হয়।
আসসুন্নাহ ফাউন্ডেশনের স্থানীয়  প্রতিনিধি মাওলানা মুফতী মাহফুজুল ইসলামের সৈয়দপুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন আসসুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক শায়খ আহমাদুল্লাহ।এ সময় সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন, আসসুন্নাহ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আঃ হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।
প্রধান অতিথি বক্তব্যে  আসসুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক বলেন, কোন কিছুর বিনিময়ে ঈমান নষ্ট করা যাবেনা এবং সকলকে ইমানের প্রতি দৃঢ় থাকতে হবে।