নীলফামারীতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে পায়রা উড়ানোর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর সেখানে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক- অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।  শ্রদ্ধা নিবেদন শেষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, ডিডি এন এস আই খালিদ হাসান সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এসময় নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার,  বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক পাটাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসান রহিম মঞ্জিল, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হোসেন রানা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।