নীলফামারীতে শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি। মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস- ২০২২ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 
পায়রা উড়ানোর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল দিবস- ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। আপর দিকে নীলফামারী সরকারি কলেজের আয়োজনে অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি, শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।