আল-আমিন, নীলফামারী: নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার নিষ্পত্তি ২৫৬ টি মামলার মাদকের আলামত ধ্বংস করা হয়েছে। পুরাতন জেলখানা চত্বরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মোঃ জাহিদুল হক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাফিজুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সহদেব চন্দ্র রায় ও মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) লিজা বেগম প্রমূখ।
জানতে চাইলে কোর্ট পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম মোমিন বলেন, ২৫৬টি মামলার মধ্যে ইয়াবার ৯টি মামলায় ৯৯ পিস ইয়াবা, ৭৭ মামলার ৫৫ কেজি ৪৬৫ গ্রাম গাঁজা, ৫২ মামলার ১ হাজার ৪৪৭ পুড়িয়া গাঁজা, একটি মামলার এক কেজি ৩ গ্রাম হেরোইন, ১৫ মামলার ২৯৩ হেরোইনের পুড়িয়া, ৩৪ মামলার ২৯১ বোতল ফেন্সিডিল ও ৬৮টি দেশী মদ মামলার ৩৭১ দশমিক ১০ লিটার ধ্বংস করা হয়।


